২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার্থীদের কামড়াল নেতানিয়াহুর কুকুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পালিত কুকুর কাইয়া দুইজন দর্শনার্থীকে কামড়ে দিয়েছে। তাদের মধ্যে একজন আইনপ্রণেতাও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 10:37 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বিবিসি বলছে, ধর্মীয় একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।

নেতানিয়াহুর বাসভবনে ইহুদি উৎসব হানুকা উদযাপনে মোমবাতি প্রজ্জ্বলনের সময় এই অনভিপ্রেত কাণ্ড ঘটেছে।

আইনপ্রণেতা শ্যারন হাস্কেল এবং উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হতাবলির স্বামীকে নেতানিয়াহুর কুকুর কাইয়া কামড় দেয়। তবে এ ঘটনায় তারা গুরুতর আহত হননি বলে জানা গেছে।

চলতি বছরের শুরুর দিকে নেতানিয়াহুর ছেলে কুকুরটি বাড়িতে নিয়ে এসেছিলেন।

নেতানিয়াহু অগাস্টে কাইয়ার সঙ্গে তোলা ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন।

উচ্চ পর্যায়ের অনেক ব্যক্তিত্বের সঙ্গেই কাইয়ার সাক্ষাৎ হয়েছে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও রয়েছেন।