২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদ হ্রদে আত্মঘাতী বোমায় নিহত ১৫

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র চাদে তিনটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2015, 10:11 AM

Updated : 12 Oct 2022, 04:39 PM

স্থানীয় সময় শনিবার দুপুরে চাদ হ্রদের দ্বীপ কোউলফোউয়া-র একটি বাজারে চালানো এসব হামলায় আরো ১৩০ জন আহত হয়েছেন।

সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠী বোকো হারামের চার নারী জঙ্গি হামলাগুলো চালিয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীগুলো। 

চাদ হ্রদটি চাদ, নাইজার, ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্তে অবস্থিত। দ্বীপবেষ্টিত হ্রদটিতে লুকিয়ে থেকে বোকো হারাম জঙ্গিরা পার্শ্ববর্তী দেশগুলোতে সহজেই হামলা চালাতে পারে। মূলত নাইজেরিয়া ভিত্তিক হলেও গোষ্ঠীটি ওই এলাকার আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠেছে।

চাদের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, “১৯ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, এদের মধ্যে চারজন আত্মঘাতী হামলাকারী। এছাড়া ১৩০ জন আহত হয়েছেন।” 

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ব্যস্ত বাজার এলাকায় মধ্য দুপুরে হামলাগুলো চালানো হয়েছে।

বাজারের কেন্দ্রীয় অংশ থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। লোকজন দৌঁড়ে পালানোর সময় রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সব হামলাকারীরা নারী ছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো।

গত মাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর এই এলাকায় জরুরি অবস্থা জারি করেছিল দেশটির সরকার। এর আগে অক্টোবরে সীমান্তবর্তী শহর বাগা সোলা-য় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছিলেন।