২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ বিমানের ঘটনায় মিশরে দুই বিমানবন্দর কর্মী আটক

মিশরের সিনাই উপদ্বীপে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় জড়িত সন্দেহে মিশর কর্তৃপক্ষ শারম আল শেখ বিমানবন্দরের দুইজন কর্মচারিকে আটক করেছে। দুই মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2015, 06:10 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

অক্টোবরে মিশরে রুশ এ৩২১ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হলে আরোহী ২২৪ জনের সবাই নিহত হন।আরোহীদের বেশিরভাগই রাশিয়ার নাগরিক।

মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, “১৭ জন আটক রয়েছে। এর মধ্যে দুইজন শারম আল শেখ বিমানবন্দরে বিমানের ভেতর কাউকে বোমা পাততে সাহায্য করেছে।”

তবে বিমানবন্দরের দুই কর্মচারি কি ধরনের সাহায্য করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা প্রতিষ্ঠান মঙ্গলবার বলেছে, তারা নিশ্চিত যে, বোমাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এফএসবি’র প্রধান অ্যালেক্সান্ডার বোর্তনিকভ বলেছেন, রুশ তদন্তকারীরা বলছেন, ঘরে তৈরি প্রায় ১ কেজি টিএনটি’র বোমাটি বিমান চলার সময় বিস্ফোরিত হয়। এতে মাঝ আকাশেই ভেঙে পড়ে বিমানটি। ফলে স্পষ্টতই বলা যায় এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

এর আগে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও বোমাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছিল। তবে মিশর এখনও বিমান বিধ্বস্তের কারণ বোমা বলে নিশ্চিত করেনি।