২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে ৬.৫ মাত্রার ভূমিকম্প

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১টার পর আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।

এর উৎপত্তিস্থল ছিল গ্রিসের পূর্বাঞ্চলীয় শহর নিদরি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।