২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের দক্ষিণ উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সাত মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2015, 11:44 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

জাপানের স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫১ মিনিটে ‍ভূমিকম্পটি হয়। 

এর উৎপত্তি কিউশু দ্বীপের কাগোশিমা বিভাগ থেকে ১৯১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

ভূমিকম্পটি থেকে কোনো সুনামি তৈরি হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সেন্টার।

ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা সাত দশমিক এক বলে জানিয়েছিল।