২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বাড়ি থেকে কয়েকটি শিশুর লাশ উদ্ধার

চেক সীমান্তবর্তী জার্মান শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে বেশ কয়েকটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 08:52 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার ওয়ালেনফেল্স শহরের  একজন নারীর কাছ থেকে খবর পাওয়ার পর মৃতদেহগুলো উদ্ধার করা হয়। 

সেখানে খুব সম্ভবত সাতটি মৃতদেহ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। মৃতদেহগুলোর অবস্থা বেশ খারাপ হওয়ায় এ কাজে সময় লাগবে বলেও জানিয়েছে পুলিশ।

শিশুগুলো কিভাবে মারা গেল এবং কতদিন আগে তাদের মৃত্যু হয়েছে যে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না পুলিশ।

জার্মান গণমাধ্যমগুলো জানায়, কয়েকটি শিশুসহ এক দম্পতি ওই বাড়িটিতে বাস করত। সম্প্রতি তারা আলাদা হয়ে যায়।

৪৫ বছর বয়সী এক নারী এর আগে ওই অ্যাপার্টমেন্টে বাস করতেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

স্থানীয় একটি গণমাধ্যমে শহরের মেয়র জেন্স কর্ন বলেন, “নিরাপদ এ শহরে এ ধরনের ঘটনা ঘটায় এখন এখানকার অনেক বাসিন্দা বিষয়টি নিয়ে আতঙ্কিত এবং দুঃখিত।”

এর আগে গত বছর এক জার্মান নারী তার দুই শিশু সন্তানকে হত্যা করে মৃতদেহ ফ্রিজের ভেতর লুকিয়ে রেখেছিল।

আর ২০০৫ সালে পোল্যান্ড সীমান্তবর্তী একটি শহরে ফুলদানির মধ্যে নয়টি নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।