জাপান সম্রাটের সর্বোচ্চ পুরস্কার পেলেন দুই নোবেলজয়ী
নোবেল জয়ের পর এবার জাপান সম্রাটের সর্বোচ্চ পুরস্কার ‘অর্ডার অব কালচার’ পেয়েছেন সাতোশি ওমুরা ও তাকাকি কাজিতা।
মঙ্গলবার রাজভবনে সম্রাট আকিহিতো এ সম্মাননা দেন।
২০১৫ সালে চিকিৎসাশাস্ত্রে ও পদার্থবিদ্যায় এ দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার জয়ের পর রাষ্ট্রের শীর্ষস্থানীয় ওই পুরস্কার পেলেন। তাদের সঙ্গে আরো ৫ জনকে এ সম্মাননা দেয়া হয়।
জাপানে কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতোশি ওমুরাই সর্বপ্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পান। ম্যালেরিয়া রোগের ঔষধ আবিস্কারে অবদানের জন্য তিনিসহ আরো দুই বিজ্ঞানী এ সম্মান পায়।
অন্যদিকে, পদার্থবিদ্যার আলোর চেয়ে নিউট্রিনোর গতি সম্পর্কিত আবিস্কারের জন্য টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রশ্নি গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক কাজিতা নোবেল পান।
জাপানের সম্রাট আকিহিতো বলেন, তারা দেশের যে জন্য অবদান রেখেছেন তা সত্যি আমাদের জন্য গর্বের। আর তাই তাদের সঠিক মূল্যায়নে রাজভবনের তথা দেশের সর্বোচ্চ সংস্কৃতি পুরস্কার এই নোবেল জয়ীদের দেয়া হচ্ছে। আশা করি ভবিষতে অন্যান্যরা এতে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যাবে।
ওমুরা বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমি জাপানের নাগরিক। আমি মনে করি এ অর্জন পুরো দেশবাসীর।
কাজিতা বলেন, আসলে আমি ভাবিইনি এ ধরনের কোন সম্মান আমি পাব। আমার ওপর দায়িত্বের ভারটি আরও দীর্ঘায়িত হল।
