২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে শিয়াদের ওপর বোমা হামলায় নিহত ৭

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া তীর্থযাত্রীর উপর আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশসহ সাত জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Oct 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

পুলিশ জানায়, সোমবারের এ হামলায় আরও ২৩ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে ইসলামি স্টেট (আইএস এর আগে ইরাকে এ ধরনের হামলা চালিয়েছে।

২০০৪ সালে আশুরার সময় ইরাকে আত্মঘাতী বোমা হামলা ও মর্টারের আঘাতে ১৭১ জনের মৃত্যু হয়। আল কায়দা ওই হামলা চালিয়েছিল বলে ধারণা করা হয়।

শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব আশুরার সময় ইরাকে এ ধরনের হামলার ঘটনা ঘটে। যে কারণে সরকার আশুরার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করে।

এ বছর আশুরার সময় তেমন বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।