২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কপ্পুর প্রভাবে ভয়াবহ বন্যা

ফিলিপাইনের উত্তরাঞ্চলজুড়ে ঘূর্ণিঝড় কপ্পুর তান্ডবের পর প্রচণ্ড বৃষ্টিতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

ঝড় আর বিরূপ আবহাওয়ায় এরই মধ্যে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

বন্যায় বাড়িঘরের ছাদে আটকা পড়া লোকজনদেরকে উদ্ধার করতে সেনা পাঠানো হয়েছে। তবে আরো প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পৌঁছতে পারছেনা সামরিক যান।উদ্ধারকাজের জন্য নৌকাও পর্যাপ্ত নেই।

প্রাদেশিক একটি শহরের মেয়র জানান, অনেক জায়গায়ই পৌঁছানো যাচ্ছে না। শহরের ৬০ থেকে ৭০ শতাংশই বন্যায় তলিয়ে গেছে। কোথাও কোথাও অনেক বেশি পানি জমেছে। বিভিন্ন জায়গায় আটকে পড়া প্রায় ২০ হাজার অধিবাসী পানি ও খাবার সঙ্কটে আছে।

ঘূর্ণিঝড় কপ্পুর তীব্রতা কমে এলেও এর প্রভাবে বেশ কিছু সময় ধরে বৃষ্টিপাত চলবে বলেই ধারণা করা হচ্ছে। আর এ দীর্ঘ বৃষ্টিপাতের কারণে বন্যা আরো মারাত্মক আকার ধারণ করা ছাড়াও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় কপ্পু রোববার সকালে ফিলিপাইনের উত্তরাঞ্চলে লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। লুজনে অন্তত  ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

পুরনো খবর:

ঘূর্ণিঝড় কপ্পুর কবলে ফিলিপাইন