ইন্দোনেশিয়ায় দাবানলে ৬ পর্বতারোহীর মৃত্যু
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দাবানলে অন্ততপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর দুইজনের অবস্থা গুরুতর।
দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এ খবর জানিয়েছেন।
পর্বতারোহীদের জ্বালানো আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
রোববার কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় জাভা দ্বীপের সীমান্তে এই ঘটনা ঘটে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো নুগ্রহো জানিয়েছেন।
সুতোপো আরো জানিয়েছেন, ছয় পর্বতারোহীর মৃতদেহ ও আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুবরণকারীরা ডজনেরও বেশি সদস্যের একটি পর্বতারোহী দলের অংশ বলে জানা গেছে।
