২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে পারমাণবিক চুক্তিকে সমর্থন দিয়ে বিল পাস

ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তিকে সমরর্থন দিয়ে বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

এর মধ্য দিয়ে চুক্তির  বিরোধী রক্ষণশীলদের বিরুদ্ধেও জয় পেল ইরান সরকার। ফলে চুক্তিটি বাস্তবায়নের পথ সুগম হল।

গত ১৪ জুলাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের পারমাণবিক চুক্তি হয়। চুক্তির আওতায় পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, মঙ্গলবার ইরানের পার্লামেন্টে ১৬১টি ভোটে বিলটি পাস হয়। বিলের বিরুদ্ধে  পড়েছে ৫৯ ভোট। আর ভোটদানে বিরত ছিলেন ১৩ জন।

বিলটি পাস হওয়ায় এ চুক্তি কার্যকরের পথে আর বাধা রইল না। তবে এখন বিলটিকে আইনে পরিণত করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চূড়ান্ত অনুমোদন প্রয়োজন পড়বে।