২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২

ইসরায়েলিদের ওপর ছুরি হামলার ঘটনা বেড়ে যাওয়ার জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় এক ফিলিস্তিন মা ও তার মেয়ে নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

জেরুজালেমে একটি গাড়ি বোমা হামলার চেষ্টাও নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

তবে পুলিশের ভাষ্যের ভিন্ন বক্তব্য দিয়েছে ফিলিস্তিনিরা। তারা বলছে, গাড়িতে বৈদ্যুতিক আগুনকে বিস্ফোরণ বলে ভুল করেছে পুলিশ।

জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইহুদিদের প্রবেশ বাড়তে থাকায় মুসলিমদের ১২ দিনের রক্তক্ষয়ী বিক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ৪ ইসরায়েলি এবং ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জেরুজালেমের সহিংসতা ছড়িয়ে পড়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলের প্রাণকেন্দ্র এমনকি হামাস নিয়ন্ত্রিত গাজায়ও।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, রোববার পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩৭ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছে।

ওদিকে, গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, হামলায় এক গর্ভবর্তী নারী এবং তার তিনবছরের মেয়ে নিহত হয়েছে।