২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোতে অভ্যুত্থানকারী জেনারেল ‘আটক’

গতমাসে বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল গিলবার্ট দিয়েনদেরে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Oct 2015, 11:25 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান

ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় চাইতে গেলে বৃহস্পতিবার তাকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

গতমাসের মাঝামাঝিতে দেশটির প্রভাবশালী প্রেসিডেনশিয়াল গার্ড অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করার পর সাবেক গোয়েন্দা প্রধান দিয়েনদেরে ক্ষমতা কেন্দ্রে আসেন।

পরবর্তীতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সেনাবাহিনীর হস্তক্ষেপে গত সপ্তাহে পুনরায় ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মিশেল কাফান্ডো। পরিবর্তিত পরিস্থিতিতে ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় চান দিয়েনদেরে।

“তাকে বুরকিনাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে,” বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এক ঘনিষ্ঠ কর্মকর্তা।

Image
গত ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরে নাইজারের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর অপেক্ষায় জেনারেল গিলবার্ট দিয়েনদেরে।

গত ২৩ সেপ্টেম্বর বিমানবন্দরে নাইজারের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর অপেক্ষায় জেনারেল গিলবার্ট দিয়েনদেরে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইয়াকুবা আইজাক জিডা বলেন, দিয়েনদেরেকে হস্তান্তর করা হলে তাকে মেরে ফেলা হবে না বলে ভ্যাটিক্যান দূতাবাসকে নিশ্চয়তা দিচ্ছে সরকার।

গণআন্দোলনের মাধ্যমে গত বছর নভেম্বরে প্রায় তিন দশকের শাসক ব্লেইস কমপাওরেকে হটানোর পর এই অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়। নতুন নেতা নির্বাচনের লক্ষ্যে আগামী ১১ অক্টোবর সেখানে নির্বাচন হওয়ার কথা।

ওই নির্বাচনের প্রস্তুতির মধ্যে গতমাসের মাঝামাঝিতে দেশের ক্ষমতা দখল করে প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা, যারা কমপাওরের অনুগত।