২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে সৌদি প্রিন্স গ্রেপ্তার

যৌন সম্পর্ক স্থাপনের জন্য এক নারী কর্মীকে জোরাজুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে এক সৌদি প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 09:49 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, সৌদি আরবের ওই প্রিন্সের নাম মাজেজ আব্দুল আজিজ আল-সউদ।বেভারলি হিলসের একটি অট্টালিকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তিন লাখ মার্কিন ডলার জামানতের বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে ‘জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার’ অভিযোগের মুখোমুখি হতে তাকে ১৯ অক্টোবর আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে বিবিসি।

আল-সৌদ কুটনৈতিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভূক্ত নন বলে জানিয়েছে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, আল-সৌদের এক প্রতিবেশী রক্তাক্ত এক নারীকে সাহায্য চাইতে এবং অট্টালিকার ৮ ফুট উঁচু সীমানা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করতে দেখে পুলিশকে খবর দেয়। 

যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা হয়নি।