২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তা কমেছে শিনজো আবের

বিতর্কিত ‘নিরাপত্তা বিল’ পাশের পর জনপ্রিয়তা হারিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ,  জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

জাপানের প্রধান তিন দৈনিক পত্রিকার নিজস্ব জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে। বর্তমানে শিনজো আবে ও তার মন্ত্রিপরিষদের ওপর দেশের ৫৯ শতাংশ মানুষের কোন আস্থা নেই।

আবের জনপ্রিয়তায় ধসের পর জাপানে গত শনিবার থেকে কার্যকর করা ‘নিরাপত্তা বিল’ পাশের প্রতিও ৫৮ শতাংশ মানুষ দ্বিমত পোষণ করেছে।

সোমবার রাতে দেশটির প্রধান তিন দৈনিক ইয়ূমুরি সিম্বুন, মাইনিচি ও আসাহির পৃথক পৃথক জরিপের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ১৬ জুলাই পাশ করা ছয় ধারার এ নিরাপত্তা বিলে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিধানের জন্য সেনারা প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রু মোকাবেলা করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্যযুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করবে। প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের সেনারা জাপানি সেনাদের প্রশিক্ষণ দেবে ও স্থল-জল ব্যবহার করবে’।

জরিপে প্রধান প্রভাবশালী দৈনিক ইয়ূমুরি সিম্বুন বলেছে, বর্তমানে প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিপরিষদকে ৪১ শতাংশ মানুষ অনুমোদন দিয়েছে। আর তার নেতৃত্বে পাশ করা নিরাপত্তা বিলকে ৪২ শতাংশ মানুষ সঠিক বলে দাবি করলেও ৫৮ শতাংশই অখুশী বলে মত দিয়েছে।

 বিলটি নিয়ে সরকারের ব্যাখ্যায় অসন্তুষ্ট প্রায় ৮২ শতাংশ জনগণ। সংসদের উচ্চকক্ষে অনুমোদন পাওয়া নিরাপত্তা বিল জোর করে পাশ করার পক্ষে মত দিয়েছে মাত্র ৬০ শতাংশ মানুষ।

শনি ও রোববার দেশটির এক হাজার ৯৪১ টি বাড়িতে টেলিফোন করে ১ হাজার ১৪৩ (৫৯ শতাংশ) মানুষ জরিপে ভোট দেয়। এর ওপর ভিত্তি করে পত্রিকাটি তাদের প্রতিবেদন তৈরি করে।

অন্যদিকে ‘মাইনিচি সিম্বুন’ এর এক জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিলের কারণে তার জনপ্রিয়তা নেমেছে ৩৩ শতাংশে। ৫৭ শতাংশ নাগরিক দেশের সেনাদের যুদ্ধে অংশ নেয়ার বিপক্ষে মতদিয়েছে। বাকী ১০ শতাংশ কোন উত্তর দেয়নি।

তবে ক্ষমতাসীন দলের সাংসদদের ৭৬ শতাংশই বিলটির পক্ষে মত দিয়েছেন। কিন্তু মন্ত্রিপরিষদের বাইরের সাংসদদের ৮৯ শতাংশ বিলটিকে কোন সমর্থন জানায়নি। তারা এটিকে সংবিধান বহিঃর্ভূত আইনবলেও মত দেয়।

দৈনিক আসাহির করা জরিপ প্রতিবেদনে বলা হয়, ৫১ শতাংশ জাপানি বিলটি অসাংবাধানিক মনে করেন। আর ৭৪ শতাংশ মানুষ মন্ত্রিপরিষদ ও শিনজো আবের তীব্র সমালোচনা করেছে।

তবে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপানের মানুষের নিরাপত্তার জন্য ‘নিরাপত্তা বিল’ করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা ও যুদ্ধ প্রতিহত করতে বিলটি প্রয়োজন। এর মধ্যে দিয়ে জাপানেরভবিষৎ প্রজন্মকে বহিঃশক্তির হাত থেকে রক্ষা করার একটি সুবর্ণ সুযোগ মিলবে বলেও গত শনিবার মন্তব্য করেন তিনি।

নিরাপত্তা বিলের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি  বলেন, প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের ভূখণ্ডে অবস্থান গেড়েছে  আর জঙ্গিবাদী ইসলামিক স্টেট যে হুমকি দিচ্ছে, তার প্রেক্ষিত্রে দেশের সেনাবাহিনীর প্রস্তুতি নেয়াছাড়া কোন উপায় নেই।

এর আগে শুক্রবার দিবসের শেষ কার্যবিধিতে ‘উচ্চ কক্ষের সুপারিশকৃত’ নিরাপত্তা বিল নিয়ে আস্থা ও অনাস্থা জ্ঞাপন আহ্বান করা হলে সাংসদদের ১৪৮ ভোটের বিপরীতে ৯০ ভোট বিলের পক্ষে পড়ে। শনিবারকার্যদিবসের প্রথম অংশেই তা চুড়ান্তভাবে স্বীকৃতি পায়।