২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ‘প্রাচীন রোমান গ্রামের’ সন্ধান

জারমানির প্রত্নতাত্ত্বিকরা এমন একটি প্রাচীন কেল্লা খুঁজে পেয়েছেন যা আসলে একটি ‘রোমান গ্রাম’ ছিল।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 10:49 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

এতদিন ওই কেল্লাটি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের তেমন কোনো আগ্রহ ছিল না।

কিন্তু গত বছর ফ্রাঙ্কফুটের গ্যাটে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই এলাকাটির আরও গভীরে খনন শুরু করেন। সেখানে তারা চুলা, সিরামিকের তৈজসপত্র, কুপ ও শস্য রাখার ভাণ্ড খুঁজে পান। যার ভিত্তিতে গবেষকরা ধারণা করছেন, ওটা শুধুমাত্র সেনাদের সাময়িক বিশ্রামস্থল ছিল না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান খননকারী প্রত্নত্ত্বাতিক টমাস মাউরের বলেন, “আমরা সেখানে এমন আরো কিছু জিনিস খুঁজে পেয়েছি যেগুলো আসলেই গুপ্তধন। সেগুলোর মধ্যে রয়েছে, পোশাকের ওপর পরা হয় এরকম ক্লিপ, বিভিন্ন ধরনের মুক্তা, বোর্ডের ওপর খেলার গুটি এবং হাড়ের তৈরি চুলের কাঁটা।”

যেসব সৈনিক সেখানে বিশ্রাম নিতেন তাদের পরিবারের সদস্যরাই ওই গ্রামটিতে বসবাস করত বলে ধারণা গবেষকদের।

এছাড়া, যারা সামরিক জিনিসপত্রের ব্যবসা করতেন তারাও পরিবারসহ সেখানে বাস করতেন বলে ধারণা করা হচ্ছে।

গবেষকরা বলেন, যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায়, প্রথম শতাব্দী থেকে তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময় ওই গ্রামটিতে মানুষের বাস ছিল। জার্মানির তেনসায়েমের এই রোমান গ্রামে পাথরের তৈরি বাড়িঘরও ছিল।

গ্রামটিতে মূলত ফরাসী বংশোদ্ভূত জারমানরা বাস করত। তবে রোমান নাগরিকরাও ছিল।

প্রত্নতাত্ত্বিকরা সেখানে আনাতোলিয়ার একট মুদ্রা খুঁজে পেয়েছে। তাদের ধারণা, কোনো সৈনিক সম্ভবত স্মারক হিসেবে মুদ্রাটি গ্রামে নিয়ে এসেছিল।

ওই এলাকায় খনন কাজ এখনো চলছে।