সিরিয়ায় অস্ট্রেলিয়ার বিমান হামলা শুরু
সিরিয়ায় ইসলমিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে প্রথমবারের মত বিমান হামলা শুরু করেছে অস্ট্রেলিয়া।
দেশটির সরকার এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়া ও ইরাকে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত আন্তর্জাতিক সামরিক জোটে আছে অস্ট্রেলিয়া।
দেশটি গত ১২ মাস ধরে ইরাকে আইএস এর ওপর বিমান হামলা চালিয়ে আসলেও সিরিয়ায় এবারই প্রথম বিমান হামলা চালাল।
সোমবার সিরিয়ায় মোট তিনটি বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া।
দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স’ ইরাক থেকে সিরিয়ায় তাদের হামলার পরিসর বাড়িয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, সিরিয়ার ১২ হাজার শরণার্থীকে অস্ট্রেলিয়া আশ্রয় দিচ্ছে।
যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ফ্রান্সও আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অন্তর্ভুক্ত।
