২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৫ লাখ সিরীয়কে নিয়েছে সৌদি আরব’

২০১১ সালে সিরিয়ার সঙ্কট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ লাখ সিরীয়কে গ্রহণ করেছে বলে এক ঘোষণায় জানিয়েছে সৌদি আরব।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 02:36 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এসব সিরীয়কে শরণার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে না এবং দেশজুড়ে তাদের চলাচলের স্বাধীনতা আছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এসব সিরীয়কে সৌদি আরবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে, এতে তারা বিনা খরচে চিকিৎসা, কর্মক্ষেত্রে প্রবেশের এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০১২ সালে রাজকীয় এক ফরমানে সরকারি স্কুলগুলোকে সিরীয় শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে এতে জানানো হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির সরকারি স্কুলগুলো এক লাখেরও বেশি সিরীয় শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করে নিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এছাড়া সিরিয়ার ভিতরের ও বাইরের শরণার্থী শিবিরগুলোতে সৌদি আরব এ পর্যন্ত ৭০ কোটি ডলারের ত্রাণ সহায়তা দিয়েছে বলে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যাওয়া শরণার্থীদের চাপে ইউরোপে সৃষ্ট নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির চাপ সামলাতে সিরীয় শরণার্থীদের বিষয়ে উপসাগরীয় আরব দেশগুলোকে আরো দায়িত্ব নেওয়ার বিশ্বসম্প্রদায়ের আহ্বানের মুখে এ ঘোষণা দিল সৌদি আরব।