২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন।

ইউক্রেইনের চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 07:42 PM

Updated : 17 Apr 2024, 08:58 PM

ইউক্রেইনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভে নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের কর্মকর্তারা।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন। জনবহুল একটি এলাকার ৮ তলা ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।

বিবিসি জানায়, তিনটি ক্ষেপণাস্ত্র নগরীর কেন্দ্রস্থলের কাছে আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপের একটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেইনের হামলার খবরের কয়েকঘণ্টা পর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্দর লোমাকো বলেছেন, একটি ভবনে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে এবং কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেইনের রাজধানী কিইভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলায় আরও চারটি আকাশচুম্বী ভবন, একটি হাসপাতাল, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হতাহতদের মধ্যে দুইজন শিশু। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন এবং মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন। ইউক্রেইনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এমন রুশ হামলা ঘটত না বলে জানান তিনি।

ইউক্রেইনের চেরনিহিভ নগরী রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে। নগরীটি একমাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ। চেরনিহিভের ৭০ শতাংশই যুদ্ধে ধ্বংস হয়েছে এবং শত শত বাসিন্দা মারা গেছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র।