Published : 08 Jun 2026, 02:50 PM
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর শহর মাহশহরের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানির কারখানায় আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার সকালে শত্রুর প্রোজেক্টাইলগুলো কারখানাটির কয়েকটি অংশে আঘাত হানে।
খুজেস্তানের নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক ডেপুটি গভর্নর জানিয়েছেন, মাহশহরের কারুন পেট্রোকেমিক্যাল কারখানাটি জায়নবাদী শত্রুর আকাশ হামলার লক্ষ্যস্থল হয়েছে আর এতে স্থাপনাটির করেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রথম ৪০ দিনেও মাহশহরের পাঁচটি পেট্রোকেমিক্যাল প্রোডাকশন লাইন আক্রমণকারীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এক বিবৃতিতে মাহশহর পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনোমিক জোন অর্গানাইজেশন ঘোষণা করেছে, সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কমান্ড ও পেট্রোকেমিক্যাল জোনের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিদ্ধান্তের ভিত্তিতে পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন থেকে সব কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে জোনটির পরিচালনা কর্মীদের যথারীতি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরে দ্বিতীয় আরেক বিবৃতিতে মাহশহর পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনোমিক জোন অর্গানাইজেশনের জনসংযোগ দপ্তর জানায়, সোমবার আমেরিকান-জায়নবাদী শত্রুর হামলার পরে স্থানীয় সময় প্রায় সাড়ে ৭টার দিকে দুটি ক্ষেপণাস্ত্র কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে আঘাত হানে।
সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি আর ক্ষয়ক্ষতি ও অন্যান্য পরিস্থিতি যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
সোমবার ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যস্থলের পাশাপাশি দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে মাহশহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইরানের একটি জ্বালানি স্থাপনায় আঘাত হানা হল।
আরও পড়ুন:
ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানানোর আগে ট্রাম্প বলছিলেন, 'সিদ্ধ