২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

রয়টার্স

Published : 09 Apr 2023, 11:47 PM

Updated : 09 Apr 2023, 11:47 PM

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার স্থানীয় সময় মধ্যদুপুরে এই তুষারধস হয়।

যারা নিহত হয়েছেন তারা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কী কারণে এই ধস হল তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।