২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিজাব ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ইরানি দাবাড়ু

ইরানের পোশাকবিধি অনুযায়ী, নারীদের হিজাব দিয়ে মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক।

হিজাব ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ইরানি দাবাড়ু

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 29 Dec 2022, 10:47 PM

Updated : 29 Dec 2022, 11:00 PM

কাজাখস্তানে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় হিজাব না পরে অংশ নিচ্ছেন ইরানি দাবাড়ু সারা খাদেম।

ইরানের পোশাকবিধি অনুযায়ী, নারীদের হিজাব দিয়ে মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। কিন্তু সারা খাদেম ইরানের সেই আইন লঙঘন করে প্রতিযোগিতার দ্বিতীয় দিনও হিজাব না পরে খেলায় অংশ নিয়েছেন।

কাজাখস্তানের আলমাতিতে এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিটজ চেজ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নেন সারা।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইরানজুড়ে বিক্ষোভ হয়ে আসছে। ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনির নীতি পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে বিক্ষোভের সূত্রপাত। পোশাকবিধি লঙ্ঘন করায় মাশাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মাশার মৃত্যুর প্রতিবাদ-বিক্ষোভে ইরানে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মতো। বহু নারী হিজাব খুলে, পুড়িয়ে বিক্ষোভ করেছেন।

অনেকেই প্রকাশ্যে হিজাব ছাড়া বের হচ্ছেন। বহু নারী খেলোয়াড় দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় হিজাব পরছেন না।

দাবাড়ু সারা খাদেমের সারাসাদাত খাদেমালশরিয়েহ নামেও পরিচিত। আন্তর্জাতিক চেস ফেডারেশন ওয়েবসাইটের তথ্যমতে, এই দাবাড়ুর বিশ্ব র‍্যাংকিং ৮০৪।

সারার আগে গত অক্টোবরে ইরানের পবর্তারোহী এলনাজ রেকাবি দক্ষিণ কোরিয়ায় হিজাব না পরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।