২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতির পরও ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের জন্য নির্ধারিত একটি সীমারেখা ‘সন্দেহভাজনরা’ অতিক্রম করায় তারা গুলি চালায়।

গাজায় যুদ্ধবিরতির পরও ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
গাজা। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর গাজায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

 ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদেরর দিকে এগিয়ে আসা ‘সন্দেহভাজনদের’ কাছ থেকে হুমকি দূর করতেই গুলি চালানো হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রাথমিকভাবে প্রত্যাহারের জন্য নির্ধারিত একটি সীমারেখা ওই সন্দেহভাজনরা অতিক্রম করেছিল, যা চুক্তির লঙ্ঘন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গজায় দু’টি পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়।

এর একদিন আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস গাজায় থাকা শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও বাসে করে ফিলিস্তিনি বন্দিদের ফেরত পাঠায়। 

এই চুক্তির পর দু’বছর ধরে  গাজা এবং মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে চুক্তির পরও গুলির ঘটনায় নতুন উত্তেজনার আশঙ্কা সৃষ্টি করেছে।