২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পোর্ট সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

এ ঘটনায় নিহতদের মধ্যে সামরিক বাহিনীর চার সদস্য রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পোর্ট সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

পোর্ট সুদান বিমানবন্দর এখন দেশটির একমাত্র সচল বিমানবন্দর। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 05:16 PM

Updated : 24 Jul 2023, 05:16 PM

সুদানের উপকূলীয় শহর পোর্ট সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছে।

রোববারের এ ঘটনায় নিহতদের মধ্যে সামরিক বাহিনীর চার সদস্য রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “পোর্ট সুদান বিমানবন্দরে একটি বেসামরিক আন্তোনভ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।”

উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হলেও আরোহী একটি মেয়ে শিশু বেঁচে গেছে বলে জানিয়েছে তারা।

১৫ এপ্রিল সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে শুরু হওয়া লড়াই রোরবার শততম দিন পার করে। এ দিনটিতেই বিমান দুর্ঘটনাটি ঘটে।  

পোর্ট সুদান দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে রেড সি রাজ্যে অবস্থিত। এই নগরীটি দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। 

পোর্ট সুদান বিমানবন্দর এখন দেশটির একমাত্র সচল বিমানবন্দর। এটি অতি প্রয়োজনীয় বিদেশি ত্রাণ সহায়তার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। 

রক্ষণশীল এক হিসাব অনুযায়ী, গৃহযুদ্ধে সুদানজুড়ে এ পর্যন্ত অন্তত তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।