১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্ট শি’কে ট্রাম্পের চিঠি

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনের শি জিনপিংকে চিঠি পাঠানো এবং এর জবাব পাওয়ার কথা জানান।

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্ট শি’কে ট্রাম্পের চিঠি
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 06:30 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানে অস্ত্র সরবরাহ না করতে বলে একটি চিঠি দিযেছেন।

জবাবে শি জানিয়েছেন, তিনি ইরানকে কোনও অস্ত্র সরবরাহ করছেন না। মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানান।

বুধবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে কখন চিঠি বিনিময় হয়েছে সাক্ষাৎকারে তা জানাননি ট্রাম্প।

এর আগে ট্রাম্প ইরানকে কোনও দেশ অস্ত্র সরবরাহ করলে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

শি কে লেখা চিঠির বিষয়ে ট্রাম্প বলেন, “আমি তাকে চিঠি লিখে এমনটা না করতে (অস্ত্র সরবরাহ) বলেছিলাম। তিনি (শি) আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এর আগে জানানো হয়েছিল যে, চীন ইরানকে অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।