২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে বলল পাকিস্তান

১ নভেম্বরের মধ্যে পাকিস্তান না ছাড়লে বের করে দেওয়ার ঘোষণা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 02:13 AM

Updated : 14 Oct 2023, 02:13 AM

এ বছর একের পর এক আত্মঘাতী বোমা হামলার মুখে ১০ লাখের বেশি আফগানসহ সব অবৈধ অভিবাসীকে দেশ ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে পাকিস্তান। ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান না ছাড়লে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।

পাকিস্তানে এ বছর হওয়া ২৪টি আত্মঘাতী বোমা হামলার মধ্যে ১৪টিই আফগানরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পরই পাকিস্তান সরকার অবৈধ অভিবাসীদের চলে যাওয়ার নির্দেশ দিল।

গত সপ্তাহে দেশটির দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়। ২০২২ সালে পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী পাকিস্তানে জঙ্গি হামলার জন্য তাদের ভূখন্ড ব্যবহার করতে দেওয়া অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানের নিরাপত্তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0fPV4D36cfa48hqJL1Xe1LzvBw8s3btSwzM4C9CR82fqMMyFsUg3tmxv6RM7vNjKYl