অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা নয়: ইরান
হরমুজে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকলে আলোচনার জন্য পাকিস্তানে কোনও প্রতিনিধি দল পাঠানো হবে না বলে জানিয়েছে ইরান।
হরমুজে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান।
ইরানের তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, পাকিস্তানে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানো কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যতক্ষণ বহাল থাকবে পাকিস্তানে কোনও প্রতিনিধি দল পাঠানো হবে না বা কোনও আলোচনাও হবে না, জানানো হয় খবরে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন বলে রোববার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এর পরপরই ইরানের তাসনিম নিউজের ওই খবর এল। এর আগে গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।
এরপর হরমুজে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ শুরুর ঘোষণা দিলে উত্তেজনা বাড়ে।
