২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক টানতে বিনামূল্যে উড়োজাহাজের টিকিট দেবে হংকং

কোভিডে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্পকে আগের অবস্থায় ফেরাতে বিনামূল্যে উড়োজাহাজের ৫ লাখ টিকিট দেবে বলে জানিয়েছে হংকং।

পর্যটক টানতে বিনামূল্যে উড়োজাহাজের টিকিট দেবে হংকং

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 07:16 PM

Updated : 06 Oct 2022, 07:16 PM

কোভিডে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্পকে আবার আগের অবস্থায় ফেরাতে বিনামূল্যে উড়োজাহাজের ৫ লাখ টিকিট দেবে বলে জানিয়েছে হংকং। এতে ব্যয় হবে ২০০ কোটি হংকং ডলার (২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার)।

তাছাড়া, সাম্প্রতি কয়েক সপ্তাহে হংকং পর্যটক টানতে কোভিডকালে জারি করা কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হংকং পর্যটন বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, “বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনস সংস্থাগুলোর সঙ্গে সবকিছু চূড়ান্ত করবে। সরকার একবার ঘোষণা দিলেই আমরা হংকংয়ে আগত ভ্রমণকারীদের ওপর থেকে কোভিডের সব বিধিনিষেধ তুলে নেব। সেইসঙ্গে বিনামূল্যে উড়োজাহাজের টিকিটের জন্য বিজ্ঞাপনী প্রচার চালাব।”

তিনি জানান, মহামারী চলার সময় ক্ষতির সম্মুখীন হওয়া হংকংয়ের এয়ারলাইন্সের জন্য সহায়ক ব্যবস্থা হিসাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী বছর অন্তর্মুখী ও বহির্গামী ভ্রমণকারীদের মধ্যে বিমানমূল্যে টিকিট বিতরণ করবে।

হংকংয়ের প্রধান এয়ারলাইন্সগুলো এখনও তাদের ফ্লাইটের সময়সূচি মহামারী-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বুধবার ব্রিটিশ এয়ারলাইনস ভার্জিন আটলান্টিক ঘোষণা দিয়েছে যে, তারা হংকংয়ে তাদের কর্মকাণ্ড বন্ধ রাখবে। কারণ হিসেবে তারা ইউক্রেইন যুদ্ধর কথা বলেছে।

চীনের শূন্য কোভিড নীতি অনুসরণ করা হংকংয়ে সাম্প্রতিক সময় পর্যন্ত বিশ্বের সবচেয়ে কঠিন কছু নিয়মবিধি জারি ছিল। গত মাসে সরকার এমন কছু নিয়ম তুলে নিয়েছে।

যেমন: হংকংয়ে ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না বা হংকংয়ের ফ্লাইটে ওঠার আগে কোভিড নেগেটিভ সদন দেখাতে হবে না। এই খবরে হংকং থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটের টিকিটের জন্য মানুষের ভিড় দেখা গেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন বিশ্লেষক প্রুডেন্স লাই মনে করেন, বিনামূল্যে টিকিট বিক্রির প্রস্তাব জনপ্রিয় ভ্রমণস্থল হিসাবে হংকংয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করবে।