২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ল্যাবে ড্রোন হামলা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে,  এ ঘটনায় কেউ আহত হওয়া কিংবা ল্যাবরাটরির কোনও ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

ইউক্রেইনে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ল্যাবে ড্রোন হামলা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ইউক্রেইনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি পরীক্ষাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রোববার জাপোরিঝিয়া থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)- কে জানানো হয়, ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রটির বাইরের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ ল্যাবরাটরিতে আঘাত হেনেছে।

তবে আইএইএ জানিয়েছে, হামলায় কেউ আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তাছাড়া, হামলায় পরীক্ষাগারের কোনও ক্ষতি হয়েছে কিনা সেটিও এখনও জানা যায়নি।

আইএইএ’র পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ওই অঞ্চলে তাদের টিম পরীক্ষাগারে ঢোকার জন্য অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, পারমাণবিক কেন্দ্রের কাছে যে কোনও হামলা পারমাণবিক নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করতে পারে।