২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্টিক সাগরে তিন রুশ জঙ্গিবিমানের গতিরোধের দাবি জার্মানির

দুটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান এবং একটি ইলিউশিন ইল-২০ বিমান শনাক্ত করতে জার্মানি ও যুক্তরাজ্য ইউরো জঙ্গিবিমান পাঠায়।

বাল্টিক সাগরে তিন রুশ জঙ্গিবিমানের গতিরোধের দাবি জার্মানির

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 27 Apr 2023, 05:38 PM

Updated : 27 Apr 2023, 05:38 PM

বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় ট্রান্সপন্ডার সংকেত ছাড়া উড়ে যাওয়া তিনটি রুশ জঙ্গিবিমানের গতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে জার্মানির বিমান বাহিনী।

টুইটারে জার্মান বিমানবাহিনী লিখেছে, দুটি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন ইল-২০ বিমান শনাক্ত করতে জার্মানি ও যুক্তরাজ্য ইউরো জঙ্গিবিমান পাঠিয়েছে।

মাঝ আকাশে থাকা রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও টুইটরে প্রকাশ করেছে জার্মান বিমান বাহিনী।

রুশ জঙ্গিবিমান নিয়মিত রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে যাওয়া-আসা করে। ফলে বাল্টিক সাগরে এমন ঘটনা অনেকটা নিয়মিতই ঘটে।

জার্মানি চলতি মাসের শুরুতে নেটোর হয়ে বাল্টিক সাগরের আকাশসীমায় নজরদারির দায়িত্ব যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে।

নেটো মিত্রদেশগুলো ওই এলাকার আকাশসীমা সুরক্ষিত রাখতে চায়। কারণ, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধবিমান নেই।