২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

চীনে কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু, আহত ১৫

এ বাজারে ফল, তরিতরকারি থেকে শুরু করে সামুদ্রিক মাছ, ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি বিক্রি হতো বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 07:58 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের এক কাঁচা বাজারে লাগা আগুনে আটজনের মৃত্যু ও আরও ১৫ জন আহত হয়েছেন। 

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৪০ মিনিটের দিকে প্রদেশটির ঝাংজাকউ শহরের ওই বাজারটিতে আগুন লাগে। এক ঘণ্টারও কিছু বেশি সময় পর আগুন নেভানো সম্ভব হয়।

রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, আগুন লাগার পর ঝাংজাকউ শহরের চাওশি এলাকার বাজারটির উপর আগুনের বিশাল শিখা উঠেছে আর সেখান থেকে প্রচুর ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।      

কিছু গণমাধ্যম ঘটনাস্থল লিগুয়াং কাঁচা বাজার বলে জানিয়েছে। ২০১১ সালে চালু হওয়া এ বাজারে ফল, তরিতরকারি থেকে শুরু করে সামুদ্রিক মাছ, ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি বিক্রি হতো বলে জানা গেছে।