২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

দেশে রোজার ঈদের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
ছবি: খালিজ টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার। 

বুধবার রাতে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে।

রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। 

বৃহস্পতিবার সৌদি আরবের মুসলমানরা ৩০ রোজা পূর্ণ করবেন এবং শুক্রবার ঈদের নামাজ পড়বেন।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

দেশে রোজার ঈদের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ কমিটি রোজার ঈদের দিন ঘোষণা করবে।

কবে থেকে রোজা শুরু ও ঈদের দিন ঘোষণা হবে তা সাধারণত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই চাঁদ দেখা সাপেক্ষে ঠিক করে। 

সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে মুসলমানরা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকেন। শাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে রমজানের সমাপ্তি ঘটে।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয় ১৯ মার্চ। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি। আর ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার। আর শুক্রবার চাঁদ দেখা ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে শনিবার।