২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাখমুত নগরীর যুদ্ধক্ষেত্র আকস্মিক পরিদর্শনে জেলেনস্কি

নগরীটিতে ইউক্রেইন এবং রাশিয়া বাহিনী কয়েকমাস ধরে তুমুল লড়াই চালাচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট সেখানে সেনাদের সঙ্গে দেখা করে তাদেরকে পুরস্কৃত করেছেন।

বাখমুত নগরীর যুদ্ধক্ষেত্র আকস্মিক পরিদর্শনে জেলেনস্কি

ছবি: ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 06:19 PM

Updated : 20 Dec 2022, 06:19 PM

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মুখসারির বাখমুত নগরীর যুদ্ধক্ষেত্র আকস্মিক পরিদর্শনে করেছেন।

ওই নগরীতে ইউক্রেইন এবং রাশিয়া বাহিনী কয়েকমাস ধরে তুমুল লড়াই চালাচ্ছে। জেলেনস্কি সেখানে সেনাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদেরকে পুরস্কার দিয়েছেন বলে জানিয়েছেন।

বিবিসি জানায়, কয়েকমাস ধরেই বাখমুত রাশিয়া বাহিনীর গুরুত্বপূর্ণ নিশানা। এই নগরী দখল করতে পারলে ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোর্স্কের পথ খুলে যাবে রাশিয়ার জন্য্য।

অবিরাম হামলায় নগরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউক্রেইন বাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দিতে সক্ষম হচেছ।

প্রেসিডেন্টের মুখপাত্র শেরহি নিকিফোরোভ বলেছেন, জেলেনস্কি ইতোমধ্যেই নগরী ছেড়ে গেছেন। নগরীটিতে খুব কম বেসামরিক নাগরিকই এখন অবস্থান করছে। যুদ্ধের আগে সেখানে ৭০ হাজার মানুষ ছিল।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে আগ্রাসন শুরু করে, সেই যুদ্ধ আজ ৩০০ দিনে গড়িয়েছে।