২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে গুলি, বন্দুকধারীসহ নিহত ৪

পর্তুগালের সেতুবালে নগরীতে এক ব্যক্তি গুলি করে তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে।

পর্তুগালে গুলি, বন্দুকধারীসহ নিহত ৪

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 30 Apr 2023, 07:09 PM

Updated : 30 Apr 2023, 07:12 PM

পর্তুগালের রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণের নগরী সেতুবালে এক ব্যক্তির গুলিতে তিনজন নিহত হয়েছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে।

রোববারের এ হামলার পর চারটি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছেন পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার। গুলিতেই এই মৃত্যু হয়েছে বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।

তবে বলেছেন, হামলার কারণ এবং বিস্তারিত এখনও জানা যায়নি। পুলিশের ফৌজদারি মামলা সংস্থা পিজে ঘটনাস্থলে তদন্ত করছিল বলে ফ্রেয়ার জানিয়েছেন।

সিএনএন পর্তুগাল জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বেইরো আজুল নামের এক দরিদ্র পাড়ায় গুলির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারী আত্মহত্যা করেন।