মুন্সীগঞ্জে ৩ উপজেলা চেয়ারম্যানই আ.লীগের
পঞ্চম ধাপে মুন্সীগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনে সবটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।
সোমবার রাতে জেলা রির্টানিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
লৌহজং উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওসমান গনি তালুকদার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দোয়াত কলম প্রতীকে ৮২ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান খান (আনারস) পেয়েছেন ৭ হাজার ৪০০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন ব্যাপারী (তালা) ৭৯ হাজার ৪৮৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দল সমর্থিত নাজনীন আক্তার স্বর্ণা (পদ্মফুল) ৭১ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (দোয়াত কলম) আবারও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি ৬১ হাজার ৪৬০ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আজগর রিপন মল্লিক (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৫১২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. রুবেল খান (টিয়াপাখি) পেয়েছেন ৫০ হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের এমিলি পারভীন (কলস) ৫৬ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের মহিউদ্দিন আহম্মেদ (কাপ পিরিচ) ৬৮ হাজার ১৩৫ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম সরকার (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৬৮৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত একেএম আবুল কাসেম (টিউবওয়েল) ৬০ হাজার ৪৮৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের হেলেনা ইয়াসমিন (কলস) ৪৮ হাজার ১০৭ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন।
