দিনাজপুরের হাকিমপুরে বিএনপি জয়ী
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি আকরাম হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী সরকার এ ফলাফল ঘোষণা করেন।
এই উপজেলায় ২৪টি কেন্দ্রের সব কটির ঘোষিত ফলাফলে আকরাম হোসেন (মটরসাইকেল) ২০ হাজার ৪০ ভোট ভোট পেয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুন উর রশিদ (টেলিফোন) পেয়েছেন ১৯ হাজার ৩৮ ভোট।
