২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৪টিতে আ. লীগ জয়ী

পটুয়াখালীর গলাচিপা, সদর, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:32 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মো. সামসুজ্জামান লিকন মো. সামসুজ্জামান লিকন

দুমকি উপজেলায় পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় এই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির রোববার রাতে ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

গলাচিপায় আওয়ামী লীগ সমর্থিত মো. সামসুজ্জামান লিকন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৯,৩৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আব্দুস সাত্তার হাওলাদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪,৬৬১ ভোট।

মো. তরিকুজ্জামান

মো. তরিকুজ্জামান

মো. তরিকুজ্জামান

সদরে আওয়ামী লীগ সমর্থিত মো. তরিকুজ্জামান আনারস প্রতীক নিয়ে ৬২,৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত  মো. শাহাদত হোসেন মৃধা কাপ-পিরিচ প্রতীক নিয়ে পান ১৯,২৯৪ ভোট।

বাউফলে আওয়ামী লীগ সমর্থিত মো. মজিবর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ১২,৬৮৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তসলিম তালুকদার আনারস প্রতীক নিয়ে পান ১২,২০৪ ভোট।

মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকী কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৬,৩১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. সাহাবুদ্দিন নান্নু ঘোড়া প্রতীক নিয়ে পান ১৪,২১৭ ভোট।