পিরোজপুরে আওয়ামী লীগ ২, জামায়াত ১ ও স্বতন্ত্র ১
পিরোজুপরের চার উপজেলার মধ্যে দুইটিতে আওয়ামী লীগ ও একটি করে জামায়াত ও নির্দল প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা রোববার রাতে ফল ঘোষণা করেন।
সদরে আ. লীগ
পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. মজিবুর রহমান খালেক চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯৬০ ভোট।
তার নিকটতম বিএনপি সমর্থিত এলিজা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯০৫ ভোট।
জিয়ানগরে জামায়াত
জিয়ানগর উপজেলায় ২১ হাজার ৭৭ ভোট পেয়ে মাওলানা মাসুদ সাঈদী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জামায়াত সমর্থিত এ প্রার্থী যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।
তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেজ গাজী পান ৬ হাজার ৬১৫ ভোট।
ভান্ডারিয়ায় নির্দল প্রার্থী
এ উপজেলায় নির্দল প্রার্থী মো. আতিকুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে ৩৬ হাজার ৫৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম জাপা(মঞ্জু) সমর্থিত মাহিম হোসেন পেয়েছেন ১৬ হাজার ৪৩ ভোট।
মঠবাড়িয়ায় আ. লীগ
এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মো. আশরাফুর রহমান এক লাখ ৪ হাজার ৮শ’ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত রুহুল আমিন দুলাল ১৩ হাজার ৯শ’ ভোট পান।
প্রতিটি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
