বাগেরহাটের মোল্লাহাটে আ.লীগ জয়ী
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহীনুল আলম ছানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি দোয়াত কলম প্রতীকে ২৯ হাজার ৯৯১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শেখ হাফিজুর রহমান মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭১০ ভোট।
বিজয়ী শাহীনুল আলম ছানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার।
পরাজিত বিএনপি সমর্থিত প্রার্থী শেখ হাফিজুর রহমান মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি।
ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের সহ-সভাপতি হারুণ আল রশিদ টিউবওয়েল প্রতীকে ২৫ হাজার ৮৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় খুরশিদা বেগম কলস প্রতীকে ২৭ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং অফিসার মোহম্মদ মাহবুব আলম তিনটি পদে ফলাফল ঘোষণা করেন।
