২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতাগীতে বিএনপি জয়ী

বরগুনার বেতাগী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহজাহান কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীকে ২১ হাজার ৩০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম গোলাম কবির আনারস প্রতীকে পান ১৩ হাজার ৫৩৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী রাতে এই ফল ঘোষণা করেন।