চুয়াডাঙ্গার জীবননগরে আ.লীগ জয়ী
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু আব্দুল লতিফ অমল সেরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৭২৫ ভোট।
তার নিকটমত প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অধ্যাপক খলিলুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৬৩৩ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত হাফিজুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে আয়েশা সুলতানা লাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার আঞ্জুমান আরা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।
