কুষ্টিয়ার দৌলতপুরে চেয়ারম্যান আ. লীগের
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফিরোজ আল মামুন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার নির্বাচনে তিনি হেলিকপ্টার প্রতীকে ৭৩ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পান ৫৯ হাজার ৩৩৯ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম রাতে এই ফল ঘোষণা করেন।
