২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের স্বরূপকাঠীতে বিএনপি জয়ী

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান ওহিদ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:49 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি পেয়েছেন ২৯ হাজার ৩৮০ ভোট।

তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শামীম হাসান পেয়েছেন ১৯ হাজার ৭০৬ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. লাভলু আহম্মেদ ২০ হাজার ১৯৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জাহানারা বেগম ২৮ হাজার ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।