২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জামায়াত জয়ী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আজিজুর রহমান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 11:36 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি পেয়েছেন ৫৭ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ৪৭ হাজার ৫৪৫ ভোট।

রিটানিং অফিসার আনজুমান আরা ফলাফল জানান।

তিনি আরো জানান, বিএনপির একাংশের সমর্থিত প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট।

বিএনপির অপর অংশের সমর্থিত প্রার্থী লিয়াকত আলী শাহ পেয়েছেন ১৮ হাজার ৭৩ ভোট।

স্বতন্ত্র প্রার্থী এজাজুল হক মিরাজ পেয়েছেন ৭৫ ভোট।

উপজেলার ৭৭ কেন্দ্রের ৬৮৭টি বুথে ভোটগ্রহণ করা হয়। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার।