২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের জামালগঞ্জে জয়ী বিএনপি

তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত শামছুল আলম তালুকদার ঝুনু।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 11:06 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সহকারী রিটার্নিং অফিসার দেবজিত সিংহ শনিবার রাত সাড়ে ১০টায় এ ফল ঘোষণা করেন।

আনারস প্রতীক নিয়ে ঝুনু পান ২৪ হাজার ৮০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. রেজাউল করিম দোয়াত কলম প্রতীক নিয়ে পান ২৪ হাজার ১০৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামা ইসলামের রশিদ আহমদ বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের হাফিজা আক্তার।