গাইবান্ধায় আচরণবিধি লঙ্ঘনে জেল ও জরিমানা
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুজনের বিভিন্ন মেয়াদে জেল ও আটজনের জরিমানা হয়েছে।
শনিবার তৃতীয় দফা নির্বাচনে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে প্রচারণা চালানোর দায়ে তাদের এ দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তারিখ হোসেন এ রায় দেন।
গাইবান্ধা সদর থানার ওসি ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, শহরের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালনোয় পূর্বপাড়া এলাকার এনামুল হককে ছয় মাস কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই কাজ করায় পূর্ব কোমরনই গ্রামের আখতারুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার রহিমা বেগম, শহিদুল ইসলাম, এরশাদ আলী, আশেয়া বেগম, হোসেন আলী, আবুল কালাম ও সাইফুল ইসলামসহ আটজনের এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। একজনের নামা জানা যায়নি।
