ময়মনসিংহে প্রিসাইডিং অফিসার আটক
দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।
রিটার্নিং অফিসার ড. সুভাস চন্দ্র বিশ্বাস জানান, শনিবার সকালের দিকে পুলিশে দেয়া হয় ‘চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খায়রুল হাসানকে।
তিনি বলেন, “খায়রুল হাসানকে যে দায়িত্ব দেয়া হয়েছিল তাতে অবহেলা করায় পুলিশে দেয়া হয়েছে।”
