২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় আ. লীগ প্রার্থী জয়ী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মারুফ বিন হাবিব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

স্থগিত হওয়া দুই কেন্দ্রে সোমবার পুনরায় ভোট গ্রহণের পর তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম ফলাফল ঘোষণা করেন।

মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে দুই কেন্দ্রে ৪,৬৭২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল আলম মোটরসাইকেল প্রতিকে ওই দুই কেন্দ্রে পান ৮৬২ ভোট।

এ নিয়ে বিজয়ী প্রার্থীর মোট ভোট হলো ৯১ হাজার ৩৩৯ এবং বিএনপি সমর্থিত প্রার্থীর মোট ভোট হলো ৮৪ হাজার ৮৩৮।

জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলা সদরের আকবর আলী সরকারি কলেজ কেন্দ্র এবং ভোটগ্রহণকালে নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিলযুক্ত প্রায় ১৪শ’  ব্যালটসহ ৫টি বাক্স পুড়িয়ে ফেলায় ১৯ ফেব্রুয়ারি এ দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।