২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় শনিবারের হরতাল প্রত্যাহার

উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলসহ কয়েকটি অভিযোগে যশোরের শার্শা উপজেলায় ডাকা শনিবারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির শুক্রবার রাতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শার্শা উপজেলায় হরতালের মতো কোনো গণতান্ত্রিক কর্মসূচি পালন করার পরিবেশ নেই। নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা হচ্ছে। ভয়ে কেউ রাস্তায় বেরুতে পারছে না।

বৃহস্পতিবার এই উপজেলায় নির্বাচন চলাকালে প্রার্থীসহ অসংখ্য কর্মীকে মারপিট, ভোটকেন্দ্র দখল, এজেন্ট বিতাড়িত করার প্রতিবাদে ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ডাক দিয়েছিল দলটি।