২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আ. লীগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু তাহের বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:20 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ লিয়াকত হাসানের চেয়ে তিনি ৪ হাজার ৭৩ ভোট বেশি পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

৮৪টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আবু তাহের আনারস প্রতীক নিয়ে

পেয়েছেন ৫১ হাজার ৬৪২ ভোট।

বিএনপি সমর্থিত সৈয়দ লিয়াকত কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৬৯ ভোট।

এ ছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন কাউসার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১০০ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. লুৎফুর রহমান ৪১ হাজার ২শ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিদর্লীয় প্রার্থী স্বপন কুমার সাওতাল মাইক প্রতীক নিয়ে ২৫ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন।

এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী কাজী মো. আব্দুল খালেক তালা প্রতীক নিয়ে ২০ হাজার ৯শ ৯১ ভোট পেয়েছেন।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মো. মশিউর রহমান চৌধুরী টিউবওয়েল প্রতীক নিয়ে ১৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীক নিয়ে ৫০ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত আবিদা খাতুন কলস প্রতীক নিয়ে ২২ হাজার ৭৮৮ ভোট পেয়েছেন।

নিদর্লীয় প্রার্থী সুফিয়া মজুমদার পদ্মফুল প্রতীক নিয়ে ২০ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।

চুনারুঘাট উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৭৬৮ জন এবং মহিলা ভোটার ৯২ হাজার ৬৯০ জন।